নিজস্ব সংবাদদাতা , এগরা : পূর্ব মেদিনীপুর : দ্রুত গতিতে এগিয়ে আসছে বুলবুল। অতি শক্তিশালী ঘুর্ণিঝড়ের ধাক্কায় ফসলের ব্যাপক ক্ষতি। জমিতে জল, মাঠেই লেপ্টে নষ্ট হচ্ছে ধান। পিছিয়ে যাচ্ছে আলুচাষ সহ রবিশষ‍্যের কাজ, অসময়ের বৃষ্টিতে ক্ষতির মুখে সার্বিক সবজি চাষও।রাতভর ও দিনে বিরাম নেই বৃষ্টি র। সঙ্গে ঝোড়ো হাওয়া। ঘুর্ণিঝড় বুলবুল আছড়ে পড়ার আগেই ব্যাপক ক্ষতির মুখে ধান-চাষ। এখন আমন ধান ওঠার মুখে। গতকাল রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে বিঘের পর বিঘে জমি জলবন্দি। শনিবার এমনই ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুর জেলার এগরা , পটাশপুর , ভগবানপুর সহ কাঁথি ও এগরা মহকুমা জুড়ে।

    বুলবুলের প্রভাবে মাথায় হাত কৃষকদের। মাঠ ভরতি পাকা ধান। কয়েক দিন পরে ধান কাটার কথা। তারমধ্যেই ঝড়বৃষ্টিতে মাটিতে শুয়ে বিঘার পর বিঘা ধান। কৃষকরা বলছেন, এই ধান আর কাটাও যাবে না কোনো ভাবেই।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *