নিজস্ব সংবাদদাতা: দীঘা-  কাঁথি:পূর্ব মেদিনীপুর : ঘূর্ণিঝড় বুলবুলৈর জন্য দু’দিন ধরে দীঘার সমুদ্র সৈকতে পর্যটকদের স্নানে নিষেধাজ্ঞা ছিল পুলিশ প্রশাসনের। বাংলা থেকে ঘূর্ণিঝড় সরে যেতেই রবিবার সেই নিষেধাজ্ঞা তুলে দেয় প্রশাসন। এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে সমূদ্র স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল সঞ্জয় নস্কর (৪৫) নামে এক ব‍্যক্তির। তার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার পাটুলিয়া থানার বাঘাযতীনে।

 

এদিন দুপুরে মদ‍্যপ অবস্থায় স্নান করতে গিয়ে জলে ডুবে যাচ্ছিলেন। ঘটনাটি দেখতে পেয়ে বন্ধুরা চিৎকার করে ওঠে । সেই সময় ঘটনাটি কর্তব্যরত নুলিয়ারা দেখতে পেয়ে জলে ঝাঁপিয়ে তাঁকে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

    পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে আটজন বন্ধু মিলে দক্ষিণ ২৪ পরগনার থেকে দিঘায় বেড়াতে এসে দিঘার একটি বেসরকারী হোটেলে এসে ওঠে। বুলবুল আসার কারনে সমুদ্রে স্নানে নিষেধাজ্ঞা ছিল । তারপর বুলবুল চলে জেতেই রবিবার দুপুরে বন্ধুরা মিলে সমুদ্রে স্নান করতে নামে। তারপর বেশকিছুক্ষন স্নান পরে দেখতে পায় তাদের এক বন্ধু জলে ডুবে যাচ্ছে । তারা চিকিৎকার শুরু করে। নুলিয়ারা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *