
দৈনিক আবেশভূমি ডেক্স: হলদিয়া : পূর্ব মেদিনীপুর: আজ ১০ নভেম্বর রবিবার নন্দীগ্ৰামের গোকুল নগরে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ডাকে শহীদ স্মরণ অনুষ্ঠান হয়। মুখ্যবক্তা নন্দী গ্ৰাম আন্দোলনের সেনাপতি রাজ্যের পরিবহন ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আজ থেকে ১৩বৎসর আগে এমন দিনে সিপিএম এর নতুন সূর্য দোয়ের নামে যে হাড়হিম করা পরিবেশে তৃণমূল কংগ্রেস কর্মীদের খুন করা হয়েছে তাদের শহীদ বেদিতে মাল্যদান করে মন্ত্রী শ্রদ্ধা জানান।

তিনি নিহতদের স্মৃতি চারণ করেন। ছিলেন শহীদের মা বিধায়ক ফিরোজা বিবি, বিধায়ক রনঞ্জিৎ মন্ডল, সহ সভাধিপতি সেখ সুফিয়ান, জেলাপরিষদ সদস্য বিমান নায়ক সহ স্থানীয় নেতৃত্ব। এরপর মন্ত্রী নন্দীগ্ৰাম ও খেজুরীতে বুলবুলের দাপটে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন।
