নিজস্ব সংবাদদাতা , নন্দীগ্রাম : পূর্ব মেদিনীপুর : নন্দীগ্রাম-২ এর খোদামবাড়ী-১ পঞ্চায়েতের ভেকুটিযায় বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় সুলতা দাস নামে গৃহবধূর। রবিবার দুপুরে মৃতার বাড়ি গিয়ে তাঁর পরিবারের হাতে সতীশ সামন্ত ওয়েলফেয়ার তহবিল থেকে ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেন রাজ‍্যের পরিবহন , জলসম্পদ উন্নয়ন ও সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী ।

    দুর্ঘটনায় আহত মৃতার পুত্র কে তমলুক জেলা হাসপাতাল থেকে কলকাতায় চিকিৎসার জন্য স্থানান্তরিত করলেন মন্ত্রী। এবং তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব বহন সহ পাশে থাকার আশ্বাস দেন তিনি।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *