দৈনিক আবেশভূমি ডেক্স: কাঁথি :পূর্ব মেদিনীপুর:-আবুল কালাম আজাদ স্পোর্টস একাডেমীর উদ্যোগে কাঁথিতে দেশের প্রথম শিক্ষা মন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ এর ১৩১ তম জন্ম বার্ষিকী  উদযাপন হয় সোমবার ।  একাডেমীর পক্ষ থেকে মৌলানা আবুল কালাম আজাদ এর মূর্তিতে মাল্যদান করেন সংস্থার কার্যকরী সভাপতি শেখ এনামূল।অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি পরিবেশন করে শিক্ষার্থীরা।উপস্থিত ছিলেন একাডেমীর সভাপতি  তথা জেলা পরিষদ সদস্য উত্তম বারিক, সম্পাদক শেখ আনোয়ার হোসেন, শেখ রেহান, শেখ মসলুউদ্দীন, শেখ ফারাত প্রমুখ। উত্তম বাবু বক্তব্যে মৌলানা আবুল কালাম আজাদের আদর্শ তুলে ধরে উপস্থিত সকলকে অনুপ্রাণিত করেন।


    অাওয়াজ সংগঠনের উদ্যোগে  দেশপ্রাণ ব্লকের দুরমুঠে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা অাবুল  কালাম অাজাদের জন্মদিবস পালিত হয়।এই উপলক্ষে অায়োজিত অনুষ্ঠানে তাঁকে শ্রদ্ধা নিবেদন সহ তাঁর জীবনাদর্শ নিয়ে অালোচনা করেন অাওয়াজের জেলা সম্পাদক মামুদ হোসেন। তিনি বলেন মৌলানা অাবুল কালাম অাজাদ কেবলমাত্র স্বাধীনতা সংগ্রামী ও স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন না,তিনি ধর্মনিরপেক্ষতার স্তম্ভ ছিলেন।দেশভাগের বিপক্ষে বলিষ্ঠ ভূমিকা নিয়ে  ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন।অাজ ধর্মনিরপেক্ষ কাঠামো যখন অাক্রান্ত হচ্ছে তখন সবাইকে তাঁর দেখানো পথেই দেশের শান্তি,সম্প্রীতি ও সৌহার্দের বাতাবরনকে অক্ষুন্ন রাখতে হবে।মৌলানা অাজাদের জন্মদিনকে জাতীয় শিক্ষা দিবস হিসাবে পালনের বিষয়টি অাজ উপেক্ষিত হচ্ছে- যা খুবই দু:খের ও বেদনার।অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন প্রবীর বেরা,সেক সফিউল অালি,মুর্শেদ অালি প্রমুখ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *