শুভম সিং : কাঁথি:পূর্ব মেদিনীপুর : দেশজুড়ে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে মিড ডে মিল পরিষেবা বিদ‍্যালয়গুলির চেনা ছবি। এই পরিষেবা দানেও কোনো কোনো বিদ‍্যালয়ে শিক্ষকদের সংকীর্ণতার ছবিযে ধরা পড়ে না এমন নয়। কিন্তু বিদ‍্যালয়ের ছাত্র শিক্ষক অভিভাবক ও শুভানুধ্যায়ীদের নিয়ে স্কুল ছুটির পর জন্মদিন পালন এবং সেই উপলক্ষে পুংক্তি ভোজের আয়োজন খুব একটা চেনা ছবি নয়। “আসি যাই বেতন পাই /দশটা চারটার বাইরে নাই” এ ছবিটা হামেসাই। কিন্তু স্কুল নিয়ে ও ছাত্র ছাত্রীদের নিয়ে নিরন্তর ভাবনায় উদাসীনতার চিত্র দীর্ঘ।

    ভূমি মামলায় আটকে যাওয়া পরিকাঠামোহীন বিদ‍্যালয়ের এক প্রধান শিক্ষকের জন্মদিনে শিক্ষার্থী অভিভাবক শুভানুধ্যায়ীদের অনাবিল আনন্দ ধরা পড়ে সরস্বতীর প্রাথমিক বিদ্যালয়ে । প্রধান শিক্ষক গৌরীশংকর মহাপাত্র বিদ‍্যালয়ে দুটি দিন বিদ‍্যালয়ে বিশেষ মেনুতে ছাত্রা ছাত্রীদের মিড ডে মিলের পরিবর্তে খাওয়ান। একটি তার বিদ‍্যালয়ে যোগ দানের দিন ৩১শে মার্চ, অন্যটি তার জন্ম দিন ১৬নভেম্বর যা সম্প্রতি তিন বছর। এবৎসর তিনি শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবক ও শুভানুধ্যায়ীদের যুক্ত করেন। বিদ‍্যালয়ের ছাত্র সংসদের প্রধান মন্ত্রী শুভশ্রী মিশ্র জানায় আজ মেনুতে ফ্রাইরাইস, চিল্লিপনির, খেজুরের চাট, দই , মিষ্টি সবাই পেটভর্তি করে খেয়েছি।

      মেনু স্থির করেছেন শিক্ষক শিক্ষিকাগণ। বিদ‍্যালয়ে ছাত্র সংখ্যা ১১৭, আয়োজন ২০০ জনের, আংশগ্ৰহন করেন ২৫০ এর বেশি। মায়েরা প্রধান শিক্ষকের বছর বছর এমন উদ্যোগে আপ্লুত। জন্মদিনে শিক্ষক মহাশয়কে তাদের উপহার তুলে দিয়ে এক ফ্রেমে ফটো তোলেন প্রাক্তন ছাত্রী ও অভিভাবকবৃন্দ। প্রধান শিক্ষকের আমন্ত্রনে শুভানুধ্যায়ীদের মধ্যে উপস্থিত স্থানীয় দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ জানা প্রধান শিক্ষকক শ্রী মহাপাত্রের নিরোগ ও দীর্ঘজীবন কামনা করে শুভেচ্ছা জানান। তিনি প্রধান শিক্ষকের এমন উদ্যোগের প্রশংসা করে বলেন ছাত্র ছাত্রী অভিভাবক প্রিয়জনদের নিয়ে এমন উদ্যোগ আমার ব্লকে নেই,এতে ব্লকের অন্যবিদ‍্যালয় শিক্ষকরা অনুপ্রাণিত হলে আরও আনন্দ পাব। বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও অভিভাবকের নিজের পরিবারের সদস্য ভাবনা থেকে এমন উদ্যোগ। শুভেচ্ছা জানান পঞ্চায়েত সদস্য অপূর্ব পাহাড়ী,প্রাক্তন সদস্য শুভাশীষ পাত্র,আই সি ডি এস কর্মী প্রতিভা ভূঞ‍্যা ও দেবাঞ্জলী পন্ডা, শুভানুধ্যায়ী শিক্ষক বাসুদেব রাউৎ, আশাকর্মী শিখা রাউৎ পাত্র প্রমুখ।

         

        বিদ‍্যালয়ের সহ শিক্ষক শোভন মাইতি, প্রসেঞ্জিৎ মাইতি, সুশান্ত বসু, নিতীশচন্দ্র পন্ডারা সারাক্ষণ অনুষ্ঠানটি সুসম্পন্ন করায় ঝাঁপিয়ে পড়েন।সহ শিক্ষক প্রসেঞ্জিৎ মাইতি বলেন স‍্যারের সঙ্গে কাজের মধ্যে আনন্দ আছে, প্রতি বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেন।

          অপর সহ শিক্ষক শোভন মাইতি বলেন স‍্যারের উদ্যোগে আমরা গতবৎসর থেকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীদের নিয়ে ভ্রমণ শুরু হয়েছে, এবৎসর ও হবে।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *