
নিজস্ব সংবাদদাতা, খড়গপুর : পশ্চিম মেদিনীপুর :
শনিবার ব্যাঙ্গালোর থেকে হাওড়া গামী ‘সত্যসাই এক্সপ্রেসে’ ব্যাঙ্গালোর থেকে চিকিৎসা শেষে ফেরার পথে ট্রেনের মধ্যে মৃত্যু হল সুনীল সরকার (২৪) নামে এক যাত্রীর। ট্রেন খড়গপুর স্টেশনে ঢোকার আগে অসুস্থ হয়ে যায় সুনীল সরকার নামের এই যুবক।তড়িঘড়ি খড়গপুর স্টেশনে ট্রেন থামার সাথে সাথে তাকে নিয়ে হাসপাতালে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত সুনীলের বাড়ি নদীয়া জেলায়।
