অরূপ ঘোষ, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম শহরে হনুমানের উপদ্রব দিনের পর দিন যেভাবে বেড়ছে তাতে আতঙ্কিত ঝাড়গ্রামবাসী। হনু কখনো কারো বাইকে উঠে পড়েছে তো কখনোও কারো সাইকেলে। কখনো গৃহস্থের প্রাচীরে তো আবার কখনো উঠোনে দাপাদাপি। ঝাড়গ্রাম শহরের রুপরেখা মোড় এলাকায় হনুমানের উপদ্রব আগের তুলনায় অনেক বেড়েছে। আর তাতেই আতঙ্কিত হয়ে উঠছে সাধারণ মানুষ থেকে শুরু করে আমজনতা।

    জানা গেছে জামবনি ব্লকের চিল্কিগড়ে কনকদূর্গা মন্দির চত্বরে অনেক হনুমানকে দেখা যেত। তখন এ এলাকার বনজঙ্গলকে এরা নিরাপদ আবাসস্থল মনে করত। তাছাড়া তখন খাবারের কোন অভাব ছিল না। কিন্তু এখন সেখানে হনুমানের সংখ্যা অনেক কম। অনেকে মনে করছেন, খাদ্যের সন্ধানে হনুমানের দল বিভিন্ন এলাকায় পাড়ি দিচ্ছে। গ্ৰামের পাশাপাশি শহরেও হাজির তারা।খাবার নিয়ে কুকুরের সঙ্গে মারামারির ঘটনাও ঘটছে। বর্তমানে খাদ্য সংকটে পড়ে হনুমানের দল মানুষের বাড়িঘরে ঢুকে পড়ছে। শহরের বাসিন্দারা জানান, সকালে বাড়ির ছাদে পায়চারি করার সময় শুকোতে দেওয়া জামাকাপড় বগলদাবা করে চম্পট দেয়। শহরের দোকানপাট গুলো থেকে কখনো কখনো সুযোগ পেলেই কলা, রুটি, বিস্কুট নিয়ে দৌড়। হনুমানের এ হেন আচরণেই এখন নাজেহাল ঝাড়গ্রাম শহরের বাসিন্দারা।

      শহরবাসীর দাবি, জনবহুল শহর এলাকায় হনুমানের দল যাতে না ঢুকতে পারে তার জন্য ব্যবস্থা গ্ৰহন করুক বনদপ্তর।এ বিষয়ে বনদপ্তর সূত্রে জানা গেছে, “শহরে হনুমানগুলি খুব সহজে খাবার পাচ্ছে। তাই এরা জঙ্গল ছেড়ে শহরে আসছে। আমারা দেখছি বিষয়টা নিয়ে কি করা যায়।”

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *