দৈনিক আবেশ ভূমি: পূর্ব মেদিনীপুর:-পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর -১ এর বাড়শঙ্কর গ্ৰামের প্রায় ৭ কিলোমিটার রাস্তা খারাপ ।যাতায়াতের অযোগ্য রাস্তা দীর্ঘদিন ধরে  বেহাল অবস্থায়। অল্প বৃষ্টি হলেই জমে যায় জল, যেতে পারে না গ্রামের মানুষজন, যেতে পারেনা স্কুলের ছাত্র ছাত্রীরা । বহুবার অভিযোগ পঞ্চায়েত প্রতিনিধি ও গ্রাম পঞ্চায়েতের প্রধান কে জানিও কোন সুরাহা হয়নি ।সারানো হয়নি রাস্তা। তাই  গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে রাস্তা মেরামতের কাজে হাত লাগালেন। এই বিষয়ে অমর্ষি  ৭/২ অঞ্চলের প্রধান সরস্বতী মাজি  তিনি জানান ওই রাস্তা টেন্ডার অলরেডি হয়ে গেছে। বৃষ্টির জন্য কাজ শুরু করতে পারা যায়নি। খুব তাড়াতাড়ি ওই রাস্তার কাজ শুরু হবে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *