
গৌরীশংকর মহাপাত্র :এগরা:পূর্ব মেদিনীপুর :গান্ধীজয়ন্তীর সার্ধশতবর্ষ স্মরণে রাজ্য শিক্ষা বিভাগের নির্দেশে রাজ্যের সমস্ত চক্রের সঙ্গে এগরা উত্তর চক্রে সাংস্কৃতিক প্রতিযোগিতা হয় বুধবার – শুক্রবার। প্রাথমিকে ৪ শ্রেণী পর্যন্ত,৫ম -৮ম “ক”এবং ৯ম-১২ দ্বাদশ “খ” তিন টি বিভাগের ক্যুইজ, প্রবন্ধ, বক্তৃতা ও নাটক প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা শেষে কৃতীদের পুরষ্কৃত করা হয়, কেবল প্রথম স্থানাধিকারী জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানিয়ে দেন এগরা উত্তরচক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুব্রত দে।

বলেন চক্রের ৬২টি প্রাথমিক ও ২৯টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক নিয়ে এই প্রতিযোগিতার আযোজন। বক্তৃতার দুটি বিভাগে প্রথম তেঁতুলিয়া ষড়রং হাইস্কুলের সমাপ্তি পন্ডা এবং নিশা মান্ন। ক্যুইজে- তেঁতুলিয়া ষড়রং এর শিউলি পট্টনায়ক এবং কৈঁথোড় হাইস্কুলের সুমিতা ঢ়দাস ও বিশ্বজিৎ দে যুগ্ম প্রথম। প্রবন্ধতে- কৈঁথোড় হাইস্কুলের পূজা ভট্ট এবং কশবাগোলা এফ ও বি হাইমাদ্রাসার রেশন মল্লিক প্রথম স্থান অর্জন করে। প্রাথমিক বিভাগের নাটকে কাশিমপুর প্রাথমিক বিদ্যালয়। অবর বিদ্যায় পরিদর্শক সুব্রত দে
প্রথম ষড়রং হাইস্কুলের সমাপ্তি পন্ডার হাতে পুরস্কার ও মানপত্র তুলে দিয়ে ১৯জন কৃতীর পুরষ্কার বিতরণ পর্বের উদ্বোধন করেন। ছিলেন বিচারক মন্ডলীর অন্যতম শিক্ষারত্ন প্রধান শিক্ষক বীরকুমার শী, শিক্ষক শরদিন্দু দাস প্রমুখ।

এগরা দক্ষিণ চক্রের ব্যবস্থা পনায় এগরা -২পঞ্চায়েত সমিতির মিটিং হলে ১৪-১৫নভেম্বর প্রতিযোগিতা শেষে কৃতীদের পুরষ্কার ও মানপত্র তুলেদেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান। “ক “ও “খ”প্রতি বিভাগে যথাক্রমে উত্তর দাউদপুর জুনিয়র হাই ওরুক্মিনীপুর কানাই লাল। বক্তৃতায়: উত্তর দাউদ পুর জুনিয়র ও এরেন্দা উচ্চমাধ্যমিক। ক্যুইজে: ভাটদা বোর্ড জুনিয়র হাই ও পানিপারুল মুক্তেশ্বর হাই। নাটকে- তাজপুর সম্মিলিত আত্ময়িক প্রাথমিক ও পানিপারুল মুক্তেশ্বর হাইস্কুল। ছিলেন জয়েন্ট বিডিও গোপাল শীট, জে পি ও কার্তিক নায়ক, সুমন চক্রবর্তী, বিচারক মন্ডলীর সদস্য বাসুদেবপুর হাই ও বাথুয়াড়ী হাইর শিক্ষক এবং উদযাপন কমিটির সদস্যগন। প্রতিযোগিতার উদ্বোধন পর্বে পঞ্চায়েত সভাপতির সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন বি ডি ও রাণী ভট্টাচার্য্য,পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আরতি মুন্ড , মঞ্জুশ্রী পঞ্চায়েতের উপ প্রধান প্রকাশ রায়চৌধুরী। ছিলেন শিক্ষাবন্ধুসহ সার্ধশত উদযাপন কমিটি। সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় তাজপুর আত্যয়িক প্রাথমিকের প্রধান শিক্ষক তপন কুমার মন্ডল।
