নিজস্ব সংবাদদাতা :কাঁথি , পূর্ব মেদিনীপুর : হেঁড়িয়া স্কুল বাজার বন্ধু গোষ্ঠীর পরিচালনায় জগৎধাত্রী পূজা মিলন মেলা ও হেঁড়িয়া উৎসবের আজ রবিবার ছিল শেষ দিন।শেষ দিনে ছিল ফ্যাশন শো ,পুরস্কার বিতরণী ও সিরিয়াল শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।

    পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন বিধায়ক রঞ্জিত মণ্ডল,প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য বিমান কুমার নায়ক,লাখি গ্রাম পঞ্চায়েত সদস্য রবীন্দ্র নাথ ভৌমিক ,হেঁরিয়া থানার আই সি দীপক চক্রবর্তী প্রমুখ।সঞ্চালনা করেন ক্লাব সম্পাদক রাজকুমার সামন্ত।

      আজ সিরিয়াল শিল্পী ও রুপালি পর্দার নায়িকা ইন্দ্রানী হালদার ও সিরিয়াল শিল্পী ঐন্দ্রিলাকে দেখতে ভিড় ছিল নজর কাড়া।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *