গৌরীশংকর মহাপাত্র :কাঁথি:পূর্ব মেদিনীপুর:-নিখিল ভারত বঙ্গসাহিত্য সম্মেলনের ২২তম রাজ্য অধিবেশন চলছে মালদহ মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে। ১৬-১৮ এই তিন দিন ধরে চলা সম্মেলনে “বিদ্যাসাগর” সাংস্কৃতিক মঞ্চে
সতেরো ও আঠারো নভেম্বর এ দু দিন চলে – সংস্কারক বিদ্যাসাগর,গণ মাধ্যম ও সাহিত্য, কবি ও কবিতা, সাহিত্যে তিন বন্দোপাধ্যায়(মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দোপাধ্যায় ও তারাশঙ্কর বন্দোপাধ্যায়) এর অবদান নিয়ে আলোচনা।
উদ্বোধনী পর্বে পৌরোহিত্য করেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য গোপা দত্ত ভৌমিক। মঙ্গল দীপজ্বেলে তিন দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্থার কেন্দ্রীয় সভাপতি সাংসদ অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য্য। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের ২২তম পশ্চিমবঙ্গ রাজ্য অধিবেশনে ড কালীপদ প্রধানকে শ্রেষ্ঠ প্রাবন্ধিক হিসেবে পুরস্কৃত করেন কর্তৃপক্ষ। পুরষ্কার তুলেদেন সংগঠনের কেন্দ্রীয় সচিব জয়ন্ত ঘোষ, ছিলেন রাজ্য কমিটির সহ সভাপতি তথা কাঁথি দীঘা শাখার সম্পাদিকা কৃষ্ণা পাহাড়ী, কবি ও কবিতা শীর্ষক আলোচনার আলোচক কবি সুবোধ সরকার। পরপর তিন বছর এ পুরস্কার প্রাপ্তির খবরে সবাই উল্লসিত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত সর্বভারতীয় এমন সংগঠন থেকে পর পর তিনবার পুরষ্কারের খবরে এগরা প্রেসক্লাবের সভাপতি ও এগরা মহকুমা বই মেলার কার্যকরী সভাপতি শিক্ষারত্ন বীরকুমার শী শ্রী প্রধান কে অভিনন্দ জানান। সম্মেলনে কাঁথি থেকে সংগঠনের ১২ প্রতিনিধি যোগদান করেছেন বলে জানান সম্পাদিকা কৃষ্ণা পাহাড়ী। তিনি এও জানান সবাই সোমবার সম্মেলন শেষে কাঁথি রওনা দিচ্ছেন।