নিজস্ব সংবাদ দাতা: চন্ডীপুর : পূর্ব মেদিনীপুর:-সি পি এম এর পূর্ব মেদিনীপুর জেলা কমিটির ডাকে চন্ডীপুরে জনসভা হয় সোমবার।সভার মুখ‍্য বক্তা
সিপিঅাইএম পলিটব্যুরো সদস্য মাণিক সরকার বলেন কেন্দ্রীয় সরকার কার্যত শ্রমিক , খেটে-খাওয়া, তপশীল জাতি-উপজাতি,দলিত সংখ্যালঘু ও পিছিয়েপড়া মানুষের বিরুদ্ধে অর্থনৈতিক,রাজনৈতিক, সামাজিক অগনতান্ত্রিক অধিকারের প্রশ্নে যুদ্ধ ঘোষনা করছে।

    কর্মসংস্হানের পরিবর্তে কর্মীসংকোচন, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে জলের দামে বিক্রয় করা , কর্পোরেটদের লক্ষ লক্ষ কোটি টাকার করভার মকুব ও ব্যাঙ্ক ঋণমকুব,কৃষকদের ফসলের ন্যাহ্য দাম না দেওয়া ও কৃষিঋণের মকুব না করায় অাত্মহত্যার মিছিল চলছে।অার এন অার সি,৩৭oধারা,ধর্মস্হান ইত্যাদি   বিভিন্ন বিষয়ে ধর্মীয় মেরুকরনের রাজনীতি চালিয়ে যাচ্ছে।দুর্নীতি ঢাকতে তৃণমূল যোগ্য সঙ্গত দিচ্ছে বিজেপিকে।মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামই এসব প্রতিরোধ করতে পারবে।


      রাজ্য নেত্রী দেবলীনা হেমব্রম বলেন- জাতি,উপজাতি,দলিত,সংখ্যালঘু , খেটে-খাওয়া মানুষের জোটই সঙ্কট থেকে মুক্তির পথ বলে উল্লেখ করেন।অন‍্যান‍্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজ্যনেতা রবীন দেব,হিমাংশু দাস,ইব্রাহিম অালি,নির্মল জানা,পরিতোষ পট্টনায়েক প্রমুখ।কেন্দ্র ও রাজ‍্য সরকারের জনবিরোধী নিতী, এন আরসি সহ ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে আজকের সভা জনসমুদ্রে পরিনত বলে উল্লেখ করেন মামুদ হোসেন। মানুষ দাদা ভাই -দিদি ভাই সেটিং এর বিরুদ্ধে  বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোটে মানুষ সামিল হচ্ছে বলে জানান সভার সভাপতি  তথা জেলা সম্পাদক নিরঞ্জন সিহি।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *