গৌরীশংকর মহাপাত্র:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর:- ৬৬তম নিখিল ভারত সমবায় সপ্তাহের ৪র্থ দিন রবিবার মুগবেড়িয়া‌ কেন্দ্রীয় সমবায় ব‍্যাঙ্কের প্রধান কার্যালয় সংলগ্ন মাঠে সমবায় সপ্তাহ উদযাপন হয়। জমিদার গঙ্গাধর নন্দের প্রতিকৃতিতে মাল‍্যদানে সভার সূচনা করেন সাংসদ শিশির অধিকারী। সভায় পৌরোহিত‍্য করেন ব‍্যাঙ্কের সভাপতি বিধায়ক অর্ধেন্দু মাইতি, স্বাগত বক্তব্যে সমবায় সপ্তাহ উদযাপন ঘিরে ব‍্যাঙ্কের কর্মসূচি ও বাঙ্কের অগ্ৰগতি তুলে ধরেন জেনারেল ম্যানেজার বাসুদেব কর,বক্তব্য রাখেন সিডিও  শংকর প্রধান, কাঁথি সমবায় ইউনিয়নের ডিরেক্টর বিকাশ বেজ, বাঙ্কের সহ সভাপতি নিতাই ভূঞ‍্যা, এজিএম কমলেশ গিরি, কর্মাধ‍্যক্ষ পূর্ণেন্দু প্রধান প্রমুখ। কাঁথি ও এগরা মহকুমায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ১২জনকে  স্মারক মানপাত্র ও উপহার সামগ্ৰী দিয়ে সম্বর্ধিত করা হয়। সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায়  ব‍্যাঙ্কের আধিকারিক সুভাষ দাস।

    এগরা সারদা শশিভূষণ কলেজের আর্ডিটরিয়ামে বিদ‍্যাসাগর কেন্দ্রীয় সমবায় ব‍্যাঙ্ক  যথাযথ মর্যাদা সমবায় সপ্তাহ পালন করেন। দীপজ্বেলে সভার উদ্বোধন করেন বাঙ্ক ও সভার সভাপতি তথা রাজ‍্যের পরিবহন ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমবায়কে শক্তিশালী করতে তিনটি নিদানদেন।

      যথা সময়ে অর্ডিট করানো, অর্ডিট রিপোর্ট সাধারণ সভায় অনুমোদন এবং লোনদাদন ও আদায়ে রং বিচার বা স্বজন পোষণ থেকে বিরত থাকার পরামর্শ দেন। সমবায়ে রং বিচার করতে নেই বলেই  সমবায়ের পতাকায় সব রং এর সমাহার। ২০১৭এর আগে তেমন না হলেও পরে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী সমবায়কে গুরুত্ব দিয়েছেন, স্ব সহায়ক দলকে সমবায়ে যুক্ত করেছেন, তাদের “স্বাস্থ্যসাথী” র সুবিধা পাওয়ার ব‍্যবস্থা করেছেন। নির্বাচনবিধি লাগু হওয়ায় এগরা কলেজে এই সভা।  পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ‍্যাসাগরের নামাঙ্কিত ,তাঁর জন্মের দ্বিশতবর্ষপূর্তি বর্ষে কলেজ এখানে সভার সুযোগ করে দেওয়ায় তাদের ধন্যবাদ জানান। কলেজ গ্ৰন্থাগারে মূল্যবান বই কিনতে ১,০০,০০০একলক্ষ টাকা ব‍্যাঙ্কের পক্ষে দেওয়ার কথা ঘোষণা করেন। ছিলেন  রাজ‍্যের সমবায় আন্দোলনের পরীক্ষিত নেতৃত্ব বলাগেড়িয়া কেন্দ্রীয় সমবায় ব‍্যাঙ্কের চেয়ারম্যান বিধায়ক সমরেশ দাস, ব‍্যাঙ্কের ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ, ডেপুটি জেনারেল ম‍্যানাজার আশীষ দাস, কলেজের অধ্যক্ষ ড:দীপক তামিলি,ব‍্যাঙ্কের ডিরেক্টর এগরা-২পঞ্চায়েত সমিতির সভাপতি তথা কাঁথি কো অপারেটিভ ইউনিয়নের সহ সভাপতি দীনেশ প্রধান সহ অধিকাংশ ডাইরেক্টর গণ, এগরা পৌরসভার চেয়ারম্যান শংকর বেরা, ভাইস চেয়ারম্যান তথা কন্টাই মহিলা কো অপারেটিভের চেয়ারম্যান পারুল মাইতি, ম‍্যানাজার সুকুমার রায়,এগরা -১পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ,  জেলা পরিষদের কো মেন্টর হাবিবুর রহমান, কাঁথি কো অপারেটিভ ইউনিয়নের সম্পাদক হরিসাধন দাস অধিকারী,কাঁথি ও এগরা মহকুমা শেলের সভাপতি  সেক এরশাদ আলি ও গোলোকেশ নন্দ গোস্বামী, কার্ড ব‍্যাঙ্কের ডিরেক্টর জেলা কর্মাধ্যক্ষা মৃনাল কান্তি দাস,তাপস কুমার মাজি,   স্থানীয় প্রাক্তন পৌরপ্রধান স্বপন কুমার নায়ক, ছাত্রনেতা উদয় পাল, সিদ্ধেশ্বর বেরা,জয়ন্ত সাউ প্রমুখ।  সারা বৎসরের কাজের নিরিখে  গোলোগ্ৰাম শাখার মাংলই  এস কে ইউ এস, প্রতাপদীঘি শাখার পল্লীশ্রী এস কে ইউ এস, কন্টাই শাখার রাধরমন ,গড়বেতা শাখার দেউলকুন্দ্রা,মংলামাড়োর সেলমাবাদ এস কে ইউ এস সহ,সেরা কর্মচারী  ঋণদান , সেরা প্রাথমিক শিক্ষক কর্মচারী ঋনদান,সেরা স্ব সহায়ক -৩টি দল মিলে ৮টি সমবায়কে মানপত্র ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়। সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় ব‍্যাঙ্কের সম্পাদক প্রদীপ পাত্র।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *