দৈনিক আবেশ ভূমি ডেক্স:এগরা:পূর্ব মেদিনীপুর : মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ সারপ্রাইজ ভিজিটে আসেন এগরা -১এ। প্রশাসন সূত্রের খবর, এগরা–১ এর সভাপতি অমিয় কুমার রাজ, বিডিও বংশীধর ওঝা ও সহ-সভাপতি রাধাকান্ত বরের উপস্থিতিতে উচ্চ পর্যায়ের বৈঠক হয়।সেখানেই এমজিএনআরজিএস, প্রধানমন্ত্রী আবাস যোজনা, রাস্তাঘাট- সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্ৰগতি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়। একই সঙ্গে বিডিও অফিস চত্বর ঘুরে দেখেন জেলাশাসক। সাধারণ মানুষের অভাব- অভিযোগ শোনেন। মুখ্যমন্ত্রী জেলা সফরে কবে আসছেন? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে জেলাশাসক পার্থ ঘোষ জানান, আগামী ডিসেম্বরে মুখ‍্যমন্ত্রীর দীঘা আসার কথা।কিন্তু মুখ্যমন্ত্রীর সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি।”

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *