
নিজস্ব সংবাদ দাতা:এগরা:পূর্ব মেদিনীপুর : এগরা-২ এর খেজুরদায় ৬৬ তম সমবায় সপ্তাহ উদযাপনের ৬ষ্ঠ দিনে”সমাজের যুব, মহিলা এবং দুর্বলতর শ্রেণীর জন্য সমবায়” শীর্ষক আলোচনা হয়। অনুষ্ঠানে মুখ্য বক্তা রাজ্য সমবায় আন্দোলনের পরীক্ষীত ব্যাক্তিত্ব তথা বলাগেড়িয়া সেন্ট্রাল কো- অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান বিধায়ক সমরেশ দাস। তিনি বলেন-গ্রামীণ অর্থনৈতিক বিকাশের মূল ভিত্তি হল সমবায়।সমবায় সাধারণ মানুষের স্বার্থে কাজ করে।ধান চাষ , ধানকেনা ,সব্জি চাষ, লঙ্কা কৃষকের সবুজ বিপ্লবে সর্বক্ষেত্রে কৃষি উন্নয়ন সমবায় সমিতি অগ্রণী ভূমিকা গ্রহণ করছে। তিনি আরও বলেন, “সমবায় গ্রামের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। পঞ্চায়েত ও সমবায় সমিতির মাধ্যমে সাধারণ মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে।তৃণমূল সরকার ছাড়া আর কোনও সরকার সমবায়কে সমিতিগুলোকে সাহায্য করেনি।” সভায় উপস্থিত ছিলেন রাজ্য সমবায় সেলের ডাইরেক্টর গোলকেশ নন্দ গোস্বামী, এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা কাঁথি কো অপারেটিভ ইউনিয়নের সহ সভাপতি দীনেশ প্রধান, দলের ব্লক সভাপতি স্বরাজ খাঁড়া, খগেন্দ্র নাথ দুয়ারী, নির্মল পাত্র,ম্যানেজার চিত্তরঞ্জন মাইতি, ডাইরেক্টর কৃষ্ণমোহন জানা, জয়নারায়ণ সৎপতি, শেখ আজিমুদ্দীন প্রমুখ। সভায় পৌরোহিত্য করেন সমিতির সভাপতি দেবকুমার মাইতি।শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সমিতির সম্পাদক রবীন্দ্রনাথ পন্ডা।
