গৌরীশংকর মহাপাত্র :কাঁথি:পূর্ব মেদিনীপুর : ভগবানপুর -২এর পাঁউশী অন্ত‍্যোদয় অনাথ আশ্রমের ব্যবস্থাপনায় ও পাঁউশী রাস মেলা কমিটির সহযোগিতায় শিশু অধিকার সপ্তাহ উদযাপনের ষষ্ঠ দিনে শিশু অধিকার বিষয়ক এক সচেতনতা শিবিরের আয়োজন হয় মঙ্গলবার।

    শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার শিশু কল্যাণ কমিটির মাননীয় চেয়ারম্যান ড: দিলীপ কুমার দাস। কমিটির সদস‍্য সুকেশ দাস, উত্তম মান্না, স্বপন নন্দও ডি সি পি এস এর সদস‍্য শিবশংকর পড়িয়ালি, বরোজ পঞ্চায়েত প্রধান শুকদেব বেরা, উপপ্রধান মিহির ভৌমিক,ভগবান পুর-২ এর বিডিও জয়দেব মন্ডল, সভাপতি কাজল বর্মন,কর্মাধ‍্যক্ষ রাধারাণী খাটুয়া,সমাজসেবী সুভাষ খাটুয়া, রাস কমিটির সভাপতি সুভাশিষ মান্না, সম্পাদক সত‍্যরঞ্জন মন্ডল, অন্ত‍্যোদয় অনাথ আশ্রমের সম্পাদক বলরাম করন প্রমুখ।

      বক্তব্যে শিশু সুরক্ষা, বাল‍্যবিবাহ, শিশু শ্রম প্রভৃতি বিষয়ে সচেতন করান এবং এর প্রতিরোধের আইনকানুন সম্বন্ধে সবিস্তার আলোচনা করেন। অনুষ্ঠানে পাঁউশী বৈকুন্ঠ স্মৃতি মিলনী বিদ‍্যামন্দিরের ছাত্র ছাত্রী, অভিভাবক, আগত দর্শনার্থী, শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *