
শুভম সিং, হলদিয়া- পূর্ব মেদিনীপুর : দীর্ঘদিন ধরে ছাত্র-দের অবাধ উশৃঙ্খল জীবনযাপন সহ্য করে আসছিল এলাকার মানুষজন । গতকাল রাতে তা তীব্র আকার নেয়।বুধবার গভীর রাতে হলদিয়া গান্ধীনগরের বাসিন্দাদের সঙ্গে হিট কলেজের ছাত্রদের সঙ্গে ঝামেলা হয়। খবর পেয়ে পুলিশ র্যাফ এনে কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনার পর ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বরে সামনে সমস্ত দোকানপাট বন্ধ অবস্থায় রয়েছে। সেই সঙ্গে টোটো চালকরা ছাত্রদের বয়কট করা শুরু করেছে। সব মিলিয়ে গোটা এলাকা এখন থমথমে ।

ঘটনার পর পরিস্থিতি যাতে আবার উতপ্ত না হয় সে জন্য বৃহস্পতিবার সকাল থেকে গান্ধীনগর সহ হিট কলেজ চত্বরে চলছে পুলিশের টহলদারি। তবে এই বিষয়ে কলেজ কতৃপক্ষ কোনো মুখ খুলেনি বলে জানা গিয়েছে।
