গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর : বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ রাজ্য শিশু অধিকার সুরক্ষা আয়োগের সহযোগিতায় এবং পূর্ব মেদিনীপুর জেলা সমাজ কল্যাণ দপ্তরের অধীন শিশু সুরক্ষা ইউনিটের উদ্যোগে এগরা মহকুমার এগরা -২ এ শিশু অধিকার সপ্তাহের সমাপ্তি পর্বের বিশেষ অনুষ্ঠান হয় ।

     

    এগরা -২ পঞ্চায়েত সমিতির সভা কক্ষে মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মধ‍্যদিয়েএই বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক সমরেশ দাস।

      ছিলেন জেলা সমাজ কল‍্যাণ আধিকারিক পূর্ণেন্দু পৌরানিক,জেলা শিশু কল্যাণ কমিটির চেয়ারপারসন ড: দিলীপ দাস, মহকুমা উপশাসক,জেলা পরিষদ সদস্য পার্থ সারথি দাস, বিডিও রানী ভট্টাচার্য, ওসি রবি গ্রহিকার, জেলা শিশু সুরক্ষা আধিকারিক সারদা গিরি, সঙ্গীতা সাহু, কাজলা জনকল্যাণ সমিতির সুপারভাইজার কমল মাইতি,কর্মাধ‍্যক্ষ আরতি মুন্ডা, মঞ্জুশ্রী পঞ্চায়েতের প্রধান পূর্ণিমা মাইতি, পঞ্চায়েত সমিতির কর্মাধ‍্যক্ষ আরতি মুন্ডা,মঞ্জুশ্রী পঞ্চায়েতের উপপ্রধান প্রধান প্রকাশ রায়চৌধুরী সহ বিভিন্ন ব্লক ও বিএল সি পির প্রতিনিধিগণ।

        সভায় পৌরোহিত‍্য করেন এগরা -২পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান। উদ্ধোধক শিশুশ্রম , শিশু অধিকার, বাল‍্যবিবাহ প্রতি রোধ যে কেবল আইন করে প্রতিরোধ সম্ভব নয়, এর জন্য মানুষের মধ্যে আরও সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। আগের তুলনায় মানুষ অনেক সচেতন।আমাদের আরও উদ্যোগ নিতে হবে।অনুষ্ঠানে শিশু সুরক্ষার ধারাবাহিক সাফল্যে এগরা -২এর বিবেকানন্দ পঞ্চায়েতকে পুরষ্কৃত করা হয়। বিবেকানন্দ পঞ্চায়েত প্রধান রাজনারায়ন মান্নার হাতে স্মারক ও মানপত্র তুলে দিয়ে পুরষ্কৃত করা হয়। প্রসঙ্গত জেলা পর্যায়ের অনুষ্ঠানে বিবেকানন্দ পঞ্চায়েতকে সম্মানিত আগেই করা হয়েছিল। একই সঙ্গে ভগবানপুর-১এর বেঁউদিয়া, পটাশপুর-১এর গোপালপুর, পটাশপুর-২এর পটাশপুর, এগর-১এর পাঁচরোল পি এল সি পি কে পুরষ্কৃত করা হয়। পরে সারাদিনব্যাপী শিশুদের নিয়ে শিউলিপুর উদয়ন ক্লাব এবং সাইপুকুর মাতৃ সেবিকা সমিতি পরিচালিত কটেজ হোমের শিশুরা নৃত্য ,আবৃত্তি ,কলরবে মুখরিত হয়ে উঠে এই অনুষ্ঠান। পানিপারুলের আরাংগা বিবেকানন্দ আশ্রমের শিশুরা অংশগ্রহণ করে।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *