নিজস্ব সংবাদদাতা- কাঁথি:পূর্ব মেদিনীপুর : দেশপ্রাণ ব্লকের সুনিয়া ফেরীঘাটের অবস্হা কর্দমাক্ত ও পারাপারের পক্ষে দুর্গম হয়ে উঠেছে।রসলপুর নদী পারাপারের এই ফেরীঘাট খেজুর-১ এর বীরবন্দ অঞ্চলের কণ্ঠিবাড়ীর সাথে দেশপ্রাণ ব্লকের অামতলিয়া অঞ্চলের শুনিয়ার সংযোগকারী গুরুত্বপূর্ণ জলপথ।

    শুনিয়া অনেক রাজনৈতিক উথাল-পাথালকারী ঘটনাপরম্পরার সাক্ষী। কিন্তু ফেরীঘাটের অবস্হা সেই তিমিরেই। অথচ হাজার হাজার পথচারী, শিক্ষক,ব্যাবসায়ী, ছাত্র-ছাত্রী, কাঁথি কোর্টের বিচারপ্রার্থী সহ সাধারন মানুষের কম সময়ে কাঁথি- খেজুরী যোগাযোগের অন্যতম ভরসাস্থল হচ্ছে এই ফেরীঘাট। পাকার ঘাট নির্মাণের জন্য কাঁথি- খেজুরী র মানুষ শবরীর প্রতীক্ষায়। কাদা মাখামাখি হয়ে সবাইকে যাতায়ত করতে হয়।

      অথচ কাকস্য পরিবেদনা।ভেসেল সার্ভিসে কথা ভাবাটা একপ্রকার স্বপ্ন বলেই মনে হয়।সব কাজ সম্পন্ন হয়ে গেছে এই ডঙ্কাপেটা র অাওয়াজে শুনিয়াঘাটের অার্তনাদ চাপা পড়ে অাছে।শুনিয়া- কণ্ঠিবাড়ী ফেরীঘাটের কংক্রিটকরন ও ভেসেল সার্ভিস চালুর দাবী উঠল। জেলাশাসক তথা জেলা পরিষদের নির্বাহী অাধিকারিকের কাছে অাবেদন জানালেন ভুক্ত মানুষ।তারা বঞ্চনার বিরুদ্ধে পথে নামার হুশিয়ারি দেন।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *