গৌরীশংকর মহাপাত্র:এগরা:পূর্ব মেদিনীপুর:এগরা-২ এর বিবেকানন্দ পঞ্চায়েতে বিশ্ব ডায়াবেটিস দিবসে স্বাস্থ্য কর্মীদের সম্মাননা জ্ঞাপন করে শনিবার। মাসের ৪র্থ শনিবার পঞ্চায়েতে স্বাস্থ্য কর্মী এ এন এম, সেকেন্ড এএন এম, আশা কর্মীদের নিয়ে রুটিন সভা হয়। এই শনিবার ছিল বিশ্ব ডায়াবেটিস দিবস।

    স্বাস্থ্য কর্মীদের থেকে স্বাস্থ্য বিষয়ক খোঁজ খবর নেওয়া, এনাকার সার্বিক উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্যকে অগ্ৰাধিকার দেওয়া,বাড়ি বাড়ি নিবিড় যোগাযোগ স্থাপনে স্বাস্থ্য কর্মী, উপস্বাস্থ্য কেন্দ্রের এ এন এম , সেকেন্ড এ এন এম, আশাকর্মী, আই সি ডি এস কর্মী ও পঞ্চায়েত কর্মীদের এবং আই সি ডি এস সুপার ভাইজারদের কাছে সার্বিক রিপোর্ট নেন।

       

       

      কাজে উৎসাহ দিতে তাদের বিশেষ সম্মাননা প্রদান করেন। পঞ্চায়েত প্রধান রাজনারায়ণ মান্না একে একে সবার হাতে উপহার সামগ্ৰী হিসেবে ব‍্যাগ তুলে সম্মানিত করেন।ছিলেন শ‍্যামপুর,দাউদপুর, তাজপুর, শিলামপুর উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মী, স্বাস্থ্য সঞ্চালক সন্দীপ সাউ, শিশু ও নারী সঞ্চালক গুরুবারি বর, শিক্ষা সঞ্চালক শংকর খাটুয়া প্রমুখ।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *