গৌরীশংকর মহাপাত্র ও শুভম সিং:এগরা:পূর্ব মেদিনীপুর : এগরা-২ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হয় রবিবার এগরা -২ পঞ্চায়েত সমিতির সভা কক্ষে ।

    এদিন কর্মশালায় প্রধান অতিথি হিসাবে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস, জেলা পরিষদ সদস্য উত্তম বারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, দলের ব্লক সভাপতি স্বরাজ খাঁড়া, দলের ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী তথা কর্মাধ্যক্ষা আরতি মুন্ডা প্রমুখ। ছিলেন যুব – তৃণমূলের ব্লক দেশবন্ধু পঞ্চায়েতের উপ প্রধান আলোক মহাপাত্র, ব্লক কোর কমিটির শ্রীমন্ত মান্ন, ভাগ‍্যধর গিরি, দুব্দা অঞ্চল সভাপতি খগেন্দ্র নাথ দুয়ারী, শহর তৃণমূলের জয়ন্ত সাউ সহ অন‍্যান‍্য দলীয় কর্মীরা। সম্মেলনে ৮অঞ্চল সভাপতি দেশবন্ধুর সঞ্জয় মান্না, বাথুয়াড়ীর নীলকমল মন্ডল, বিবেকানন্দের দেবদুলাল মাইতি, মঞ্জুশ্রীর নিধুরাম গিরি, পানিপারুলের গৌতম সাউ, দুব্দার মৃনাল কান্তি জানা, সর্বোদয় পঞ্চায়েতের রঞ্জন দাস, বাসুদেবপুর অঞ্চলের দেবাশীষ রায়, শহর যুব তৃণমূলের সেখ সুরজ আলি প্রমুখ।

      স্বাগত বক্তব্যে আহ্বায়ক দলের যুব সভাপতি রাজকুমার দুয়ারী বলেন- এই কর্মশালার উদ্দেশ্যে হল আগামীদিনে কিভাবে আমরা লড়াই করব, কিভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছাবো, দলকে কিভাবে সংগঠিত করব, যে যে জায়গা গুলি তে ঘাটতি রয়েছে তা চিহ্নিত করা, সদস্য দের মধ্যে কেন অনৈক্য তা খতিয়ে ব‍্যবস্থা গ্ৰহন প্রয়োজনে নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করা সামগ্ৰীক ভাবে দলকে এগিয়ে নিয়ে গিয়ে তৃণমূলকে সমৃদ্ধ করা। সভাধিপতি পরিসংখ্যান দিয়ে বলেন- বিগত নির্বাচনে জেলার পাঁশকুড়া ও এগরা বিধান সভা ছাড়া সমস্ত বিধান সভায় তৃণমূল কংগ্রেস জয়ী। উন্নয়ন দিয়ে এই দুই বিধান সভার ঘাটতি পূরণ করতে পারব।

         

        এবার জোয়ার আসবে । বিজেপিকে ভাসিয়ে নিয়ে যাবে। রাজ‍্যের ৩ বিধানসভা কেন্দ্রে তৃণমূল ১০০ শতাংশ জিতবে আর বিজেপির কোনো অস্তিত্ব থাকাবে না । আগামীদিনে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল বিজেপিকে হটিয়ে দেবে ‌। বিজেপির অরাজকতা মানুষ মেনে নেবে না । বিজেপি একটি রাজনৈতিক দল সাংবিধানিক ক্ষমতাকে পুরোপুরি অপব্যবহার করছে । আর বিজে মহারাষ্ট্রে ও তাই করল ।

           

          এ ক্ষেত্রে যুবকদের এগিয়ে আসতে হবে। একশ্রেণীর লোক দলে থেকে,দলের খেয়ে পরে দলের সঙ্গে বেইমানি করেছে তাদের চিহ্নিত করে নজরে রাখান পরামর্শ দেন কোর কমিটির অন‍্যতম সদস্য মঞ্জুশ্রী পঞ্চায়েতের উপ প্রধান প্রকাশ রায়চৌধুরী। এগরা -২যুব তৃণমূল নেতৃত্ব রাজকুমার দুয়ারীকে এই সভার জন্য ধন্যবাদ জানান।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *