নিজস্ব প্রতিনিধি:হলদিয়া:পূর্ব মেদিনীপুর:  হলদি নদীতে জমে থাকা পলি সরিয়ে ফেরি চলাচল মসৃণ করতে উদ্যোগী হলদিয়া পৌরসভা. সেইসঙ্গে পৌর কর্তৃপক্ষ এই নদীকে ঘিরে পর্যটন রূপায়ণের পরিকল্পনা নিয়েছে. শুক্রবার নদীবক্ষ সরেজমিন পর্যবেক্ষণ করে একথা জানান হলদিয়া পৌর চেয়ারম্যান শ্যামল কুমার আদক।তিনি বলেন নদীর পলি সরাতে ড্রেজিং করা জরুরী,এর ফলে হলদিয়া নন্দীগ্রাম ফেরি চলাচলে ও স্বাভাবিকতা আসবে।ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ভেসেল চলাচলে সমস্যা মিটবে, নদীবক্ষ কে ঘিরে একগুচ্ছ পর্যটন ভাবনা রূপান হবে।বালুঘাটা থেকে টাউনশিপ পর্যন্ত নদী পাড় জুড়ে লম্বা সানসেট পয়েন্ট গড়ে তোলার পরিকল্পনা ও রয়েছে তাদের।এদিন পৌর প্রধানের সঙ্গে পরিদর্শনে ছিলেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সত্যব্রত দাস ও পরিবেশবিদ শুভ্রা চ্যাটার্জী প্রমুখ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *