গৌরীশংকর মহাপাত্র:এগরা:পূর্ব মেদিনীপুর:বিশ্ব ডায়াবেটিস দিবসকে সামনে রেখে এগরা সুপার স্পেশালিটি ও এগরা মহকুমা হাসপাতালের যৌথ উদ‍্যোগে ডায়াবেটিস রোগ ও রোগীদের নিয়ে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় শনিবার। এই রোগের লক্ষণ, এর প্রতিকার, এর জন্য কি সাবধানতা অবলম্বন করা জরুরী, এই নীরব ঘাতক আসতে আসতে কিভাবে মানুষের জীবনে অন্ধকার নামিয়ে আনে।

     

    চোখে, স্মায়ূতে, কিডনিতে সুগারের দাপটের পরিনতি আলোচনায় উঠে আসে। ছিলেন সুপার স্পেশালিটির অধীক্ষক ডা: রঞ্জন রায়, সহ অধীক্ষক রাকেশ জানা, ডা: হিমাংশু শেখার মাইতি, নার্সিং সুপারিনটেনডেন্ট দীপ্তি ভক্তা প্রমুখ।

       

      সেমিনারে ডায়াবেটিস রোগীদেরর চিকিৎসা নিয়ে আলোচনা করেন ডা:অমৃত বিশ্বাস।হাসপাতালেবিভাগীয় ৮৫ জন কর্মীর হিমোগ্লোবিন, ব্লাড সুগার, ব্লাড প্রেসার পরীক্ষা হয়। সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় বিভাগীয় কর্মী বাণীকন্ঠ দাশ।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *