
নিজস্ব প্রতিনিধি :হলদিয়া:পূর্ব মেদিনীপুর : শিল্প শহর হলদিয়ার সিপেট কজেলের মাঠে সম্প্রীতি উৎসবের শুভ সূচনা করলেন হলদিয়া পুরসভার ভাইস-চেয়ারম্যান সুদ্ধাংশু শেখর মন্ডল । সঙ্গে পুরসভার ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আজিজুল রহমান , শিক্ষাকর্মী জয়ন্তী দন্ডপাঠ , হলদিয়া মহকুমা ট্রাফিক পুলিশ আধিকারিক রানা চট্টোপাধ্যায় সহ অন্যান্য অতিথিবৃন্দ।

সম্পাদক সাবিদ আলি জানান , প্রতি বছরের মতো এ বছরও হলদিয়া শহরের বুকে এই সম্প্রীতি উৎসবে সূচনা হল আজ । হলদিয়ার সিপেট কলেজের ময়দানে ১০ দিন ধরে চলবে এই মেলা ।মেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে স্বাস্থ্য সচেতনতা শিবির, কুইজ , শিক্ষামূলক আলোচনা শিবির । তাছাড়া গতকাল সকালে থাকছে রক্তদান শিবির ।
