
গৌরীশংকর মহাপাত্র:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর : পটাশপুর-২এর মথুরা পঞ্চায়েতের পনিয়া নবদীপ সংঘ প্রঙ্গনে বেলঘোরিয়া রামকৃষ্ণ মঠ ও মিশনের সহযোগিতায় দুস্থদের শীতবস্ত্র বিতরণ হয় শুক্রবার সকালে। রামকৃষ্ণ মঠের স্বামী বরদাতত্মা নন্দজী দুস্থদের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দিয়ে ১০-২টা পর্যন্ত এই দানপর্বের উদ্বোধন করেন।

ছিলেন প্রাক্তন পঞ্চায়েত সদস্য আনন্দময় কর, ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য উৎপল দাস, রঘুপতি দাস,পরেশচন্দ্র মান্না, রাজেন্দ্রনাথ দাস প্রমুখ। পানিয়া, সারদাবাড়,কৃষ্ণনগর, মংরাজ, দেউলবাড়, ছয়ঘরি, রাজবংশীপাড়া, চন্দন খালি, বাল্যগোবিন্দপুর, মথুরা প্রভৃতি কয়েকটি মৌজার প্রায় ৫০০জনের হাতে কম্বল চাদর তুলে দেওয়ার কথা জানান আয়োজক সংস্থা সভাপতি দেবব্রত প্রধান।

একই সঙ্গে স্বাগত ভাষণে সংস্থার উদ্যোগে শ্যামাপূজা সহ সারা বৎসরের ধারাবাহিক নানা সেবামূলক কর্মসূচির উল্লেখ করেন। বিতরণ শেষে উপস্থিত সকলকে সহ বেলঘোরিয়া রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী একতাব্রতনন্দজী যার উদার ও অকৃপণ সহযোগিতায় এই ত্রাণ কার্য সম্পন্ন সম্পাদন করা সম্ভব হল তাকে ধন্যবাদ জানান ক্লাব সম্পাদক সত্যশংকর মান্না।
