গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর : এগরা -২ এর বিবেকানন্দ পঞ্চায়েতের প্রাথমিক ও শিশু শিক্ষা সমূহের প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া অনুষ্ঠিত হয় তাজপুর আ্ত‍্যয়িক প্রাথমিক বিদ্যালয়ে। খেলার উদ্বোধন করেন বিবেকানন্দ পঞ্চায়েত প্রধান রাজ নারায়ণ মান্না, সঙ্গে উপ প্রধান পম্পা খাটুয়া, শিক্ষা সঞ্চালক শংকর খাটুয়া, শিল্প ও পরিকাঠামো উন্নয়ন সঞ্চালক অশোক দাস, বিদুরপুর এবং দাউদপুর নটোবর হাইস্কুলের দুই ক্রীড়া শিক্ষক শুভঙ্কর প্রধান ও তরুণ কুমার মন্ডল ,শিক্ষাবন্ধু উৎপল মাইতি প্রমুখ।

    উদ্বোধক তার বক্তব্যে পঠন পাঠনের সঙ্গে সহপাঠ‍্যক্রমিক বিষয় খেলা ধূলোতেও সমান পারদর্শী হওয়ার কথা বলেন। আগামী ২-১২ এগরা দীঘা মোড়ে এগরা মহকুমা বই মেলায় এগরা-২দিবসে অঞ্চলের বিদ‍্যালয় গুলিকে অংশগ্রহণ করার আহ্বান জানান। আহ্বাক মানিক মাইতি জানান -অঞ্চলের১৫টি প্রাথমিক ৬টি শিশু শিক্ষার ২৩৫প্রতিযোগী ৩৪ টি ইভেন্টে অংশগ্রহণ করে।

      শেষে প্রতিযোগিতায় কৃতীদের পুরষ্কার তুলেদেন দক্ষিণ চক্রের বিদ‍্যালয় পরিদর্শক শ্রীতমা বিশ্বাস ও অতিথি গণ,ছিলেন শিক্ষা বন্ধু যমুনা দাস (মান্না)ও। সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় ঐ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার মন্ডল। তিনি জানান অঞ্চল ক্রীড়ার পুরষ্কার ও অংশগ্রহণ কারীদের আপ‍্যায়নে বিবেকানন্দ পঞ্চায়েত ও পঞ্চায়েত প্রধান। প্রতি বিভাগের প্রথম স্থানাধিকারী ২৯শে নভেম্বর এই মাঠে চক্র ক্রীড়ায় অংশগ্রহণ করবে বলে জানান হয়। অনুষ্ঠানের পরিচালনায় পঞ্চায়েত সদস্য কৃষ্ণপদ গিরি।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *