দৈনিক আবেশ ভূমি ডেস্ক:কাঁথি এগরা:পূর্ব মেদিনীপুর : কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালিত সিনিয়র লীগ ফুটবল প্রতিযোগিতা টেলি টাওয়ার চ্যালেঞ্জ কাপ এর আজ তৃতীয় দিন মঙ্গলবার কাঁথি শ্রী অরবিন্দ স্টেডিয়ামের খেলায় যে দুটি দল অংশ নেয় গত বছরের চ্যাম্পিয়ন” দি বিউটি ক্লাব” ও “দহ সোনামুই ইয়াং বয়েজ” ক্লাব। এই খেলায় বিউটি ক্লাব ৪-০ গোলে জয়লাভ করে।

    এই খেলায় ম্যান অফ দি ম্যাচ মৃত্যুঞ্জয় দাস অধিকারী স্মৃতি পুরস্কার লাভ করেন দি বিউটি ক্লাবের সামিম খাঁন। ম্যাচে রেফারি ছিলেন সৈকত দাস, অক্ষয় বেরা, দেবব্রত মাইতি। সংস্থা সাধারন সম্পাদক সতীনাথ দাস অধিকারী জানিয়েছেন আগামী কালকের খেলা ” চাঁপাতলা শুভ স্পোর্টস” বনাম “বেরাপাড়া ফুটবল একাদশ”।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *