দৈনিক আবেশভূমি :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর : খেজুরী-১এর ছয়টি পঞ্চায়েতে প্রায় ২১১জন উপভোক্তার হাতে জেলা পরিষদের পক্ষ থেকে মুরগি বাচ্চা বিতরণ করা হয় মঙ্গলবার।একই সঙ্গে তাদের হাতে প্রাণী সম্পদ রক্ষনা বেক্ষন বিষয়ে পুস্তিকাও তুলে দেওয়া হয়।হেঁড়িয়া, লাক্ষী,টিকাশি অঞ্চলের উপভোক্তাদের হাতে হেঁড়িয়া প্রাণী সম্পদ অফিস থেকে পাঁচটি করে বাচ্চা তুলে দেন জেলা পরিষদ সদস্য বিমান কুমার নায়ক।

    ছিলেন ব্লক প্রাণী সম্পদ আধিকারিক সৌম্য মণ্ডল,পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ‍্যক্ষ তনুশ্রী নাজির,সমাজসেবী গৌতম নাজির প্রমুখ। কামারদার ব্লক প্রাণী সম্পদ অফিসে বীরবন্দ,কামারদা ও কলাগাছিয়ার উপভোক্তা ১১১জনের হাতে মুরগি বাচ্চা তুলে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবনী মাইতি, ছিলেন জেলা পরিষদ সদস্যা নমিতা বেরা দাস,কর্মাধ‍্যক্ষ তনুশ্রী নাজির,প্রাণী সম্পদ আধিকারিক সৌম্য মণ্ডল প্রমুখ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *