
শুভম সিং: এগরা- পূর্ব মেদিনীপুর : এগরা ঝাটুলাল হাইস্কুল খেলার মাঠে “এগরা নবরূপ ক্লাব”এর নক আউট টুর্নামেন্টের ফাইনাল খেলা হয় বৃহস্পতিবার ।

এদিন খেলায় মুখোমুখি হয়”বালি উত্তর পাড়া নেতাজী ব্রিগেড ক্লাব” বানাম “মহতাপপুর যুবকবৃন্দ জঙ্গলমহল ক্লাব” । টানটান উত্তেজনার মধ্যে খেলা চলে। খেলার প্রথমার্ধে বালি উত্তর পাড়া নেতাজী ব্রিগেড ক্লাবকে ১ গোল দেয় মহতাপপুর যুবকবৃন্দ জঙ্গলমহল ক্লাব।

খেলা শেষে “বালি উত্তর পাড়া নেতাজী ব্রিগেড” ক্লাব জঙ্গলমহলকে দু গোল দেয় । ফলে ২-০ গোলে চ্যাম্পিয়ন হয় বালি উত্তর পাড়া নেতাজী ব্রিগেড ক্লাব।
