
শুভম সিং, হলদিয়া- পূর্ব মেদিনীপুর : হলদিয়ায় হিট কলেজে কতৃপক্ষের প্রচ্ছন্ন মদতে ছাত্রদের অভব্য আচরণ ও স্থানীয়দের উপর অত্যাচারের বিরুদ্ধে বৃহস্পতিবার কলেজ গেটের সামনে প্রতিবাদ সভা করল ক্ষতিগ্রস্ত নাগরিকবৃন্দ।


প্রসঙ্গত , কিছুদিন আগে ঘটে যাওয়া হলদিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের কিছু ছাত্র এবং স্থানীয় পাবলিকের মধ্যে গন্ডগোলের জেরে সুষ্ঠু সমাধানের জন্য আন্দোলনে বসলেন স্থানীয় লোকজন। স্থানীয়দের দাবি প্ল্যাকার্ডে লিখে ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে আন্দোলনে বসে, কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে, স্থানীয় ছেলেমেয়েদের কলেজে ভর্তিতে অগ্রাধিকার না দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দেন । তাদের আরও দাবি গন্ডগোল সৃষ্টিকারী ছাত্রদের চিহ্নিত করে কলেজ থেকে বিতারিত করতে হবে।

তবে হলদিয়া পৌরসভার পৌরপিতা শ্যামল আদক আন্দোলনের ফলে কলেজের পঠন পাঠান যাতে ব্যহত না হয় সেইজন্য স্থানীয়দের বুঝিয়ে আন্দোলন প্রত্যাহার করান । অন্যদিকে কলেজ কতৃপক্ষকে আবেদন জানান যে এই স্থানীয়দের সঙ্গে ছাত্রদের যে সমষ্যা হয়েছিল তা আগামি ১৫ দিনের মধ্যে আলোচনার মাধ্যমে যেন মিটিয়ে নিতে বলেন। এই মুহুর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পঠন পাঠন প্রক্রিয়া সচলভাবেই চলছে ।
