
শুভম সিং: হলদিয়া:পূর্ব মেদিনীপুর : কুকড়াহাটি ও ডায়মন্ড হারবার জেটির স্বাস্থ্যপরীক্ষা ও মেরামতির জন্য
৩০ শে ডিসেম্বর থেকে ১লা জানুয়ারি পর্যন্ত ফেরী সার্ভিস বন্ধ থাকবে।

শুক্রবার নোটিস দিয়ে এখবর জানিয়ে দিল ডায়মন্ড হারবার পৌরসভা। কার্যনির্বাহী আধিকারিক রবীন্দ্রনাথ দাস জানান-জেটি মেরামতির জন্য কুকড়াহাটি-ডায়মন্ডহারবার ফেরি সার্ভিস বন্ধ থাকবে।
