
গৌরীশংকর মহাপাত্র :পূর্ব মেদিনীপুর: দেশপ্রাণ ব্লকের দারিয়াপুর পঞ্চায়েতের চাঁপাতলা স্কুল খেলার মাঠে কাঁথি পূর্ব চক্রের ৪১তম চক্রক্রীড়া অনুষ্ঠিত হয় শুক্রবার।দারিয়াপুর পঞ্চায়েতের প্রয়াত প্রাক্তন প্রধান শিবনারায়ণ বাবুলির প্রতিকৃতীতে দারিযাপুর পঞ্চায়েতের উপ প্রধান বলাই লাল পয়ড়্যা ও চক্র খেলার আহ্বায়ক অবর বিদ্যালয় পরিদর্শক শিবশংকর মন্ডলের মাল্যদানের পর প্রতিযোগীরা বর্ণাঢ্য শোভাযাত্রা সহ কারে চাঁপাতলা মাঠে আসে।

জাতীয় পতাকা উত্তোলন ও মঙ্গলদীপ প্রজ্জ্বলনে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ জানা, সঙ্গে বিধায়ক বনশ্রী মাইতি, বিডিও মনোজ মল্লিক, মারিশদা বি কে জে হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক পুলিন বিহারী নায়ক, দারিয়াপুর পঞ্চায়েতের শিক্ষা সঞ্চালক রাজকুমার শীট প্রমূখ। অতিথিগণ পঠন পাঠনের সঙ্গে সহপাঠ্যক্রমিক বিষয়ে সমান দক্ষতা অর্জনে পরামর্শ দেন।স্বাগত ভাসনে চক্রক্রীড়ার আহ্বায়ক অবর বিদ্যালয় পরিদর্শক শ্রী মন্ডল জানান আমতলিয়া, ধোবাবেড়্যা, আঁউরাই, বসন্তিয়া, দারিয়াপুরের ৭৫প্রাথমিক ৫০শিশু শিক্ষার অঞ্চল ভিত্তিক প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী ১৪০ জন ২৮টি ইভেন্টে আজকের খেলায় অংশগ্রহণ করে। এই প্রতি যোগিতার প্রথম স্থানাধিকারী জেলা খেলায় অংশগ্রহণ করবে।
শেষে চক্রে অঞ্চলগত চ্যাম্পিয়ান হয় দারিয়াপুর। সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় পূর্ব গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হীরালাল জানা। সমগ্ৰ অনুষ্ঠান শেষে কৃতীদের হাতে পুরস্কার তুলে দেন উপ প্রধান শ্রী পয়ড়্যা। ছিলেন স্বীকৃত শিক্ষক সংগঠন গুলির সভাপতি সম্পাদক ও প্রতিনিধি গণ।
