গৌরীশংকর মহাপাত্র: পূর্ব মেদিনীপুর :পটাশপুর -২ এর পটাশপুর দক্ষিণ চক্রের প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ৪১তম চক্র ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় টিকরাপাড়া অম্বাময়ী হাইস্কুল খেলার মাঠে। জাতীয় পতাকা উত্তোলন করেন সভার সভাপতি টিকরাপাড়া হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক রাজীব পন্ডা ।

    চক্রক্রীড়ার পতাকা উত্তোলন করেন চক্র ক্রীড়ার আহ্বাক অবর বিদ‍্যালয় পরিদর্শক রাণা দেবনাথ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ডা:দীলিপ রায়, ছিলেন স্বীকৃত শিক্ষক সংগঠন গুলির প্রতিনিধি প্রমুখ। পঁচেট ,খাড়,শ্রীরামপুর, আড়গোয়াল ও সাউথখন্ড পঞ্চায়েতের প্রাথমিক ও শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্র ছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

      আজকের খেলায় চ্যাম্পিয়ন হয় আড়গোয়াল “এ “জোন। রানার্স হয় সাউথখন্ড “বি” জোন আর স্কুল হিসেবে চ্যাম্পিয়ন হয় চকভবানী হরিজন প্রাথমিক বিদ্যালয়।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *