
প্রকাশ কর :এগরা : পূর্ব মেদিনীপুর : রাজ্যের তিন বিধানসভা নির্বাচনে তৃণমূল জয়ের পর উল্লসিত নেতা-কর্মীরা।স্বাভাবিক গতি বদলে দিয়েছে তৃণমূল।শুক্রবার পূর্ব মেদিনীপুরের এগরা-২ এর তৃণমূলের উদ্যোগে বিজয় উৎসব হয় শুক্রবার।এ দিন বালিঘাই তৃণমূলের দলীয় কার্যালয় থেকে মিছিল বিডিও অফিস পরিক্রমা করে বালিঘাই বাজারে শেষ হয়।

শেষে পথসভায় বক্তব্য রাখেন দলের ব্লক সভাপতি স্বরাজ খাড়া, যুব সভাপতি রাজকুমার দুয়ারী, মঞ্জুশ্রী পঞ্চায়েতের উপ প্রধান প্রকাশ রায় চৌধুরী প্রমুখ।

বক্তব্যে বলেন মানুষ উন্নয়নের নিরিখে সাম্প্রদায়িক তার বিরুদ্ধে তৃণমূলকে ভোট দিয়েছে।রাজ্যে এনআরসি আমারা হতে দেব না। দলের মহিলা সভানেত্রী আরতি মুন্ডা, কোর কমিটির সদস্য শ্রীমন্ত মান্না, নির্মল পাত্র, ভাগ্যধর গিরি ও আইজাদ হোসেন, সংখ্যালঘু নেতা মির্জা নাসের হোসেন বেগ ও শেখ লিয়াকত প্রমুখ।

এগরা শহর তৃণমূলের উদ্যোগে পুরসভা থেকে মিছিল শুরু হয়ে পুরো শহর হয়ে এগরা ত্রিকোণ সপার্কে শেষ হয়।সেইসঙ্গে পথসভাও আয়োজন করা হয়েছিল।নেতৃত্বে ছিলেন এগরা শহর তৃণমূলের জয়ন্ত সাউ, পুরপ্রধান শঙ্কর বেরা ও শেখ আকতার, হরিপদ বেরা সহ একাধিক কাউন্সিলর, অরিন্দম করমহাপাত্র প্রমুখ।

