
প্রকাশ কর:কাঁথি: পূর্ব মেদিনীপুর :ভগবানপুর-২এর মুগবেড়িয়া -চক্রের ৪১তম প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শুক্রবার।

জাতীয় পতাকা উত্তোলন করে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল বর্মণ সঙ্গে জুখিয়া পঞ্চায়েত প্রধান অম্বিকেশ মান্না, স্থানীয় পঞ্চায়েত সদস্যা মানসী শাসমল ক্রীড়া পরিচালন কমিটির সম্পাদক শ্যামল কুমার মন্ডল প্রমুখ। ক্রীড়া পরিচালন কমিটির কার্যকরী সভাপতি কবি অজিত কুমার জানা স্বাগত ভাষণে জানান চক্রের অধীন জুখিয়া, গড়বাড়ি-১,গড়বাড়ি-২, বরোজ ও অর্জুন নগর ৫ টি পঞ্চায়েতের ৮২ প্রাথমিক ও শিশু শিক্ষা সমূহ মিলে প্রায় ১০৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৪৫ ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে। সভায় পৌরোহিত্য করেন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শিক্ষারত্ন অশ্বিনী কুমার খাটুয়া।শেষে কৃতীদের পুরষ্কৃত করা হয় এই পর্বে পৌরোহিত্য করেন কার্যকরী সভাপতি এক্তারপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি অজিত জানা। কেবল প্রথম স্থানাধিকারী ১৩ ও ১৪ ডিসেম্বর হলদিয়া টাউনশিপে জেলা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে ঘোষণা হয়। খেলা পরিচালন কমিটির শিক্ষক সুখেন্দু প্রধান, অখিল ধল, প্রদীপ বাগ ,শিক্ষা বন্ধু দীপক বেরা ও নটেন্দ্র নাথ জানার ভূমিকা ছিল প্রশংসনীয়।ষে সমগ্ৰ অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান চক্র ক্রীড়ার আহ্বায়ক মুগবেড়িয়া -১চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক নিমাই বৈদ্য।

