
শুভম সিং :হলদিয়া: পূর্ব মেদিনীপুর: হলদিয়া শ্রুতি স্কুলের ছাত্রাবাসে, শুক্রবার সন্ধ্যায় সারপ্রাইজ ভিজিটে এলেন পূর্ব মেদিনীপুর জেলা জনশিক্ষা প্রসারদপ্তরের আধিকারিক মহুয়া পাত্র। এদিন তিনি স্কুলের ছাত্রাবাসে ছাত্র ছাত্রীরা কেমন আছে দেখার জন্য আচমকাই হাজির হন।

খবর পেয়ে স্কুল ইনচার্জ জয়দেব দাস চলে আসেন। হাজির হন হোস্টেল সুপার পঙ্কজ সামন্ত , স্কুলের ফাউন্ডার পান্নালাল দাস। স্কুলের সামনে বিভিন্ন ধরনের গাছ লাগানো দেখে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বললেন আধিকারিক, রান্নাঘর বাথরুম ঘুরে দেখেন কিভাবে রয়েছে । হ্যান্ড ওয়াশ এর জন্য গুরুত্ব দিলেন এবং পরামর্শ দিলেন।

