গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর :রাজ‍্য প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত এগরা দক্ষিণ চক্রের প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ৪১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শুক্রবার।


    এগর -২এর বিবেকানন্দ পঞ্চায়েতের তাজপুর আত‍্যয়িক প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন‍ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান।

      জাতির জনক মহত্মাগান্ধীর জন্মের সার্ধশতবর্ষে তার প্রতিকৃতিতে মাল‍্যদানে শ্রদ্ধা জানান জলা পরিষদ সদস্য পার্থসারথী দাস, ছিলেন মঞ্জুশ্রী ও বিবেকানন্দ পঞ্চায়েত প্রধান পূর্ণিমা মাইতি ও রাজনারায়ণ মান্না, স্বাগত ভাষণ দেন চক্রক্রীড়ার আহ্বায়ক অবর বিদ‍্যালয় পরিদর্শক শ্রীতমা বিশ্বাস।

        ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্রীপতি প্রধান, শিক্ষা কর্মাধ‍্যক্ষ সমীর গারু,জেলা পরিষদ সদস্য গায়ত্রী পাত্র, স্বীকৃত শিক্ষক সংগঠন গুলির প্রতিনিধিগণ। সঞ্চালক আত‍্যয়িক প্রাথমিকের প্রধান শিক্ষক তপন কুমার মন্ডল জানান চক্রের অধীন বাথুয়াড়ী, দেশবন্ধু, বিবেকানন্দ, মঞ্জুশ্রী ও পানিপারুল পঞ্চায়েতের ৫৪ প্রাথমিক ৩৬শিশুশিক্ষা কেন্দ্র সমূহের প্রায় ১৫০ছাত্র ছাত্রী ৩৬টি ইভেন্টে অংশগ্রহণ করে। চক্রের কৃতী প্রথম স্থানাধিকারী ছাত্র ছাত্রী ১৩ ও ১৪ ডিসেম্বর হলদিয়া টাউনশিপে অনুষ্ঠিত জেলা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

        শেষে কৃতী ছাত্র ছাত্রীদের পুরষ্কৃত করা হয়। অনুষ্ঠানে তপন কুমার পন্ডা, শশাঙ্ক শেখর পন্ডা, তপতী খাটুয়া গুচ্ছাইৎ , মীর্জা জাকির হোসেন বেগ, কমরুল হোসেন সহ ৮জন সদ‍্য অবসরপ্রাপ্ত প্রাথমিক ও এস এস কে এর শিক্ষক শিক্ষিকাকে মানপত্র, স্মরক ও উপহার সামগ্ৰী দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়। পুরষ্কার বিতরণ পর্বে পৌরোহিত‍্য করেন বিডিও রাণী ভট্টাচার্য।বক্তাগণ পুঁথি সর্বস্ব পঠন পাঠনের পাশাপাশি খেলাধূলো শরীর চর্চায় পারদর্শী হওয়ার কথা বলেন। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান চক্র ক্রীড়ার যুগ্ম সম্পাদক মানিক লাল মাইতি ও তপন কুমার মন্ডল।

           

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *