গৌরীশংকর মহাপাত্র:এগরা :পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুর।নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামছাড়া মূল্যবৃদ্ধি ও এন আর সি, সাম্প্রদায়িকতা, বেসরকারিকরণ – সহ কেন্দ্রীয় সরকার জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে পথে নামল যুব তৃণমূল কংগ্রেস।শনিবার জেলার এগরা-২ যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বেতাহাটে কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

    এ দিন পথসভায় উপস্থিত ছিলেন সভার আহ্বায়ক এগরা-২ যুব তৃণমূল সভাপতি রাজকুমার দুয়ারী, ব্লকের প্রাক্তন সভাপতি তথা মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান প্রকাশ রায়চৌধুরী, দুবদা অঞ্চল তৃণমূল সভাপতি খগেন্দ্রনাথ দুয়ারী, ব্লকের কর্মাধ্যক্ষ সমীর গারু ও অনিল বর, ব্লক যুব তৃণমূল সম্পাদক মির্জা নাসের হোসেন বেগ,

      মঞ্জুশ্রী অঞ্চল যুব তৃণমূল সভাপতি নিধুরাম গিরি, সর্বোদয় অঞ্চল যুব তৃণমূল সভাপতি রঞ্জন দাস, যুব নেতা লাল্টু জানা, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য অখিল ভূঞা ও নবগোপাল প্রধান প্রমুখ। এ দিনের সভায় মানুষের উপস্থিতি ছিল নজর কাড়া।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *