দৈনিক আবেশভূমি,ভগবানপুর :-রাজ্যে তিন বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল সাফল্যে ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের খাসতালুক খড়্গপুরে বিজেপির হারে উৎসবে মাতলো ভগবানপুর । শনিবার ভগবানপুর-১ তৃণমূল কংগ্রেস কর্মীরাদীলিপ ঘোষের কুশপুত্তলিকা দাহ করে। এদিন বিকেলে কোটনাউড়ী মোড় থেকে শুরু মিছিল ভগবানপুর শহীদ বেদী ও নিমতলা ঘুরে শেষ হয় নতুন রাস্তার মোড়ে।
খোল করতাল ও হরিনাম সংকীর্তন সহ দিলীপের কুশপুতুল নিয়ে ঘুরে মিছিল হয়। উপস্থিত ছিলেন বিধায়ক অমিয় কান্তি ভট্টাচার্য, দলের ব্লক সভাপতি মদন মোহন পাত্র, পঞ্চায়েত সমিতির সদস্য অভিজিৎ দাস, ভগবানপুর পঞ্চায়েত প্রধান সেক রেজাক সহ তৃণমূল কংগ্রেসের বহু নেতা, কর্মী ও সমর্থ।
মিছিল শেষে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দুটি কুশপুতুলে আগুন দেওয়া হয়। কুশপুতুলে আগুন দেন ভগবানপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মদন মোহন পাত্র।