দৈনিক আবেশভূমি ডেক্স :এগরা :পূর্ব মেদিনীপুর : 
এগরা পৌরসভার -১ওয়ার্ড কসবা শীতলা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা ও কাউন্সিলর ও বিশিষ্টদের নিয়ে বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর জন্মদিন উদযাপন হয় ৩০নভেম্বর শনিবার। বিদ‍্যালয় চত্তরে আচার্য্যের মূর্তিতে মাল‍্যদান সহ বিজ্ঞানীর বর্ণোজ্জ্বল কর্মজীবন শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন অতিথিগন।

    ছিলেন স্থানীয় কাউন্সিলর তথা এগরা পৌরসভার ভাইস চেয়ারম্যান বিদ‍্যালয় এস এল এম সির চেয়ারম্যান পারুল মাইতি, এগরা ও সি এসএর প্রতিষ্ঠাতা সম্পাদক তথা বৈতা মহেন্দ্র নাথ হাইস্কুলের প্রধান শিক্ষক কনকান্তি কর, আকলাবাদ আপার প্রাইমারীর প্রধান শিক্ষক শরদিন্দু দাস প্রমুখ। সমগ্ৰ অনুষ্ঠানটির সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাধব চন্দ্র পয়ড়‍্যা, শেষে তিনি উপস্থিত ও অংশগ্রহণ কারি সকলকে ধন্যবাদ জানান।

     

     

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *