
নিজস্ব সংবাদ দাতা:কাঁথি:পূর্ব মেদিনীপুর : বুলবুল প্রাকৃতিক দুর্যোগে কাঁথি-১, দেশপ্রাণ, কাঁথি-৩, সহ কাঁথি ও এগরা মহকুমার সমস্ত ব্লকে নার্সারী তথা ফুল ও চারা বাগান সমূহ তৎছনছ হয়েছে।গোঁদের উপর বিষফোঁড়ার মত শীতের দেখা না পাওয়ায় মরশুমি ফুল ও বাহারী গাছের ব্যবসা লাটে।দেশপ্রাণ ব্লকের সটিকেশ্বর, মৈশামুণ্ডা,বালুবাড়, দারুযা,গোবিন্দবেরাবাড়,বসন্তিয়া, দারিয়াপুর প্রভৃতি এলাকায় ফুল ও নার্সারী ব্যাবসায়ী দের মাথায় হাত।লাভের মুখ দেখা তো অস্ত কোটি কোটি টাকা লোকসানের মুখে ফুলচাষীরা।

রাজ্য কৃষি দপ্তরের নির্দেশিকা অনুযায়ী বুলবুলে ক্ষতিগ্রস্ত ধান চাষীদের জন্য ক্ষতিপূরণের অর্থ বরাদ্দ হলেও এপর্যন্ত ফুল ও চারা ব্যাবসায়ীদের জন্য ক্ষতিপূরণবাবদ কোন সরকারী অর্থবরাদ্দ নেই।সব্জী- অানাচ,ফুল ও চারা ব্যাবসায়ী দের ক্ষতিপূরণ প্রদানের জন্য এই সব বানিজ্যিক চাষবাসকে কৃষিদপ্তরের তালিকাভুক্তির জন্য নির্দেশিকা সংশোধনের প্রয়োজন।এই সব ক্ষতিগ্রস্ত ফুল ও নার্সারী চাষীদের অবিলম্বে ক্ষতিপূরণ প্রদানের জন্য রাজ্য সরকারের কৃষি উপদেষ্টাকে অাবেদন জানিয়েছেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। তিনি জানান ফসল বীমা ও ক্ষতিপূরণ ধান-গম ইত্যাদি ফসলের ক্ষেত্রে প্রযোজ্য হলেও ফুল,সব্জী – অানাচ,নার্সারী ইত্যাদি সরকারের উদ্যান পালন তথা হর্টিকালচার দপ্তরের অধীন।সরকারী নির্দেশিকা সংশোধন না করলে হর্টিকালচার দপ্তরের অধীন চাষবাসের ক্ষতিপূরণ পাওয়া দু:সাধ্য।রাজ্যসরকারকে এই বিষয়ে নজর দেওয়া দরকার বলে জানান।
