
গৌরীশংকর মহাপাত্র :কাঁথি এগরা :পূর্ব মেদিনীপুর: খেজুরী-১এরহেঁড়িয়া মর্ণিং স্টার ক্লাবে ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী প্রনবানন্দ জী মহারাজের ১২৫ তম জন্মদিন পালন নিয়ে এক প্রস্তুতি সভা হয় রবিবার।

পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত হিন্দু মিলন মন্দিরের কর্মকর্তা দের নিয়ে এই প্রস্তুতি সভায় সেবা কর্মসূচি কে প্রাধান্য দিয়ে পরিকল্পনা তৈরী হয়। জেলা জুড়ে সংস্থার মাধ্যমে ৬০০০ অধিক মানুষ কে চলতি শীত মর্শুমে শীতবস্ত্র বিতরণের লক্ষ্য মাত্রা ধরা হয়।

ছিলেন ঝাড়গ্ৰাম জেলার ডোকরা ভারত সেবাশ্রম সংঘের আধ্যক্ষ স্বামী সুরেশানন্দ মহারাজ, কাঁথি হিন্দু মিলন মন্দিরের পক্ষে বিশ্বজিৎ মাইতি, বিবেকানন্দ পাত্র, সূর্য কান্ত দাস, অশোক মাইতি, ওমপ্রকাশ মাইতি, ভূধর বাগ, স্বপন কুমার দাস,মানসী পড়ুয়া প্রমুখ।

