নিজস্ব সংবাদ দাতা:কাঁথি:পূর্ব মেদিনীপুর : হায়দ্রাবাদে তরুণী পশু চিকিৎসক ডা: প্রিয়াঙ্কা রেড্ডির উপরে গণধর্ষণ ও জীবন্ত পুড়িয়ে মারার নারকীয় ঘটনা সহ কালীঘাটে নাবালিকা ধর্ষণের পাশবিকতা র প্রতিবাদেও অপরাধীদের কঠোরতম শাস্তির দাবীতে কাঁথি শহরে বামফ্রন্টের ডাকে ধিক্কার মিছিল করে সোমবার।

    মিছিল কাঁথি শহর পরিক্রমা শেষে পোস্টঅফিস মোড়ে প্রতিবাদ সভা ও মোমবাতি প্রজ্জ্বলন করে শ্রদ্ধা নিবেদন করে।কর্মসুচী তে নেতৃত্ব দেন সিপিঅাইএম নেতা হরপ্রসাদ ত্রিপাঠী, মামুদ হোসেন,কানাই মুখার্জী, কমল তোলা,তেহেরান হোসেন,সলিলবরণ মান্না,প্রনব করণ,সুধাংশু রাউত,সেক সফিউল অালি,মাণিক জানা প্রমুখ।বক্তারা এইধরনের জঘন্যতম ঘটনার নিন্দা করে অপরাধীদের কঠোরতম শাস্তির দাবী করেন।সিপিঅাই নেতা স্বপন পণ্ডা,অার,এস,পি নেতা হোসেন অালি,এবিটিএ নেতা দীপক প্রধান , সি পি আই নেতা উত্তম প্রধান প্রমুখ ঘটনার নিন্দা করেন।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *