নিজস্ব সংবাদদাতা:কাঁথি:পূর্ব মেদিনীপুর : ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার কাঁথি-১ পশ্চিম মন্ডলের পক্ষে বাদলপুর পঞ্চায়েত প্রধানকে বিভিন্ন দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

    সোমবার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন যোজনা,প্রকল্প বন্টনে দলতন্ত্র ও দূর্নীতির বিরুদ্ধে,এগারো দফা দাবী সম্বলিত এক স্মারকলিপি দেয়।এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী,জেলা সহ-সভাপতি রমাকান্ত প্রধান ও অপরেশ দাস,জেলা সম্পাদক নবীন প্রধান, জেলা মহিলা মোর্চার সভানেত্রী রুবি মান্না,জেলা যুব মোর্চার সভাপতি অরূপ দাশ,কাঁথি-১ পশ্চিম মন্ডলের সভাপতি বিমান জানা, মন্ডলের প্রাক্তন সভাপতি সুনীল পাত্র সহ মন্ডল নেতৃত্ব প্রদীপ দাস প্রমুখ। উপস্থিতি ছিল নজর কাড়া।


      বক্তব্যে জেলা সভাপতি প্রাসঙ্গিকভাবে তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন-“শুধরে যান নাহলে মানুষ শুধরে দেবে”।জেলা সহ-সভাপতি রমাকান্ত বাবুও তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস এবং সব বিষয়ে দলতন্ত্র সহ স্বৈরাতান্ত্রিক শাসনব‍্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *