প্রসেনঞ্জিৎ মাইতি : কাঁথি:পূর্ব মেদিনীপুর : কাঁথি নতুন চক্রের ব‍্যবস্থাপনায় এবং পূর্ব মেদিনীপুর জেলা সমগ্ৰ শিক্ষা মিশনের আর্থিক সহায়তায় স্বাধীনতা আন্দোলনে অমর শহীদ বিপ্লবী বীর ক্ষুদিরাম বসুর জন্মদিন বিশ্বপ্রতি বন্ধীদিবস উদযাপিত হয় ৩ ডিসেম্বর মঙ্গলবার।

    রহমানিয়া প্রাথমিক বিদ্যালয়ে চক্রের ৬৩প্রাথমিকের বিশেষ চাহিদা সম্পন্ন ৭০শিক্ষার্থী আংশগ্ৰহন করে। ট‍্যবলো ও ব‍্যনার সহ শিক্ষার্থী ও শিক্ষকদের বর্ণাঢ্য শোভাযাত্রা রহমানিয় স্কুল থেকে দারুয়া ময়দান হয়ে দারুয়া হাসপাতাল ফিরে এসে , আবৃত্তি, অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শুরুতে শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতি মাল‍্যদানে অনুষ্ঠানের সূচনা হয়। মাল‍্যদান করেন সরস্বতীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক গৌরীশংক‍র মহাপাত্র। প্রতযোগিতা শেষে কৃতীদের পুরষ্কৃত করা হয়।


      ছিলেন স্বীকৃত শিক্ষক সংগঠনের সম্পাদক ও সভাপতিগণ। ছিলেন তৃণমূল শিক্ষক সংগঠনের পার্থসারথী ত্রিপাঠী ও মধুসূদন বেরা, সংগঠনের জেলা নেতৃত্ব অনাদি নন্দন বর, পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির রত্নদীপ মান্না ও দীপক দাস, এই বিষয়ে চক্রের দায়িত্ব প্রাপ্ত দেবযানী দাস প্রমুখ।

        সকলকে স্বাগত জানান রহমানিয়া প্রাথমিকের প্রধান শিক্ষক ফরিদ মল্লিক । চক্রের শিক্ষা বন্ধু অতনু দাস, শম্ভু মাইতি, শান্তনু গিরি, অপূর্ব প্রামাণিক অনুষ্ঠানটি সুসম্পন্ন করতে ব‍্যস্ত ছিলেন।বক্তব্যে বক্তাগণ দিব‍্যাঙ্গ বা বিশেষ চাহিদা সম্পন্ন ব‍্যক্তিদের জন্য সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, অন্ধ,খঞ্জ, বোবা, কালা দের জন্য কি কি সংস্থান আছে, এদের জন্য বিশেষ শিক্ষা ব‍্যবস্থাদির ও দিশা দেন। সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় চক্রের করনিক শঙ্খশুভ্র সাউ।উপস্থিত সকলকে ধন্যবাদ জানান চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক চিরঞ্জিৎ সাঁতরা।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *