নিজস্ব সংবাদদাতা:কাঁথি : পূর্ব মেদিনীপুর : 
সি অাই টি ইউ, এ আই টি ইউ সি,অাইএন টি ইউ সি, ইউ টি ইউ সি সহ কেন্দ্রীয় ট্রেডইউনিয়নসমূহ,১২ ই জুলাই কমিটি,কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন, সংগঠনের সম্মিলিত মঞ্চের অাহ্বানে দেশ বাঁচাও – রাজ্য বাঁচাও, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বাঁচাও, এনঅারসি হটাও,কর্মসংস্হানের দাবী সমূহের ভিত্তিতে কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে কোলঘাট হয়ে কোলকাতা অভিমুখী লং মার্চের অাজ শুভসূচনা হয়।

    এই উপলক্ষে অায়োজিত সভায় সভাপতিত্ব করেন সিটু জেলা;সম্পাদক সুব্রত পণ্ডা।বক্তব্য রাখেন সিটু নেতা কাঞ্চন মুুখার্জী, এ অাই টি ইউ সি নেতা উত্তম প্রধান,অাই এন টি ইউ সির পক্ষে ক্ষিতীন্দ্র মোহন সাহু ও বিদ্যুৎ করণ,ইউ,টি ইউ সি নেতা অমৃত মাইতি,১২ ই জুলাই কমিটির অতুল্যসুন্দর উকিল প্রমুখ।

      পাশাপাশি লং মার্চের সাফল্য কামনা করে শুভেচ্ছা জ্ঞাপন করেন গণঅান্দোলনের নেতৃত্ব নিরঞ্জন সিহি,হিমাংশু দাস,অাশীষ প্রামাণিক, মামুদ হোসেন,হরপ্রসাদ ত্রিপাঠী, কানাই মু্খার্জী প্রমুখ।পরে লং মার্চ ক্যানেলপাড়,রাজাবাজার, পোস্টঅফিস মোড়, চৌরঙ্গী মোড়, রূপশ্রী,মেচেদা বাইপাস হয়ে নাচিন্দা তে রাত্রিযাপনেরর উদ্দেশ্যে যাত্রা করে।সূচনাপর্বে বক্তারা কেন্দ্র ও রাজ্যসরকারের জনবিরোধী ও শ্রমিক বিরোধী নীতি সহ ধর্মীয়মেরুকরনের রাজনীতির তীব্র সমালোচনা করেন।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *