নিজস্ব সংবাদদাতা:পাঁশকুড়া:পূর্ব মেদিনীপুরঃলক ডাউনের মাঝে বাড়ি শুদ্ধো লোকজন জামাই ষষ্টি পালনে শ্বশুর বাড়ি গিয়ে ঘর ঝাটিয়ে নিয়ে গেল নিশিকুটুম্বের দল। যটনাটি পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার বাহারপোতা গ্রামের বাসিন্দা মনোরঞ্জন গুচ্ছাইতের পরিবারে। বৃহস্পতিবার জামাইষষ্ঠী উপলক্ষে শ্বশুরবাড়ি গিয়েছিলেন সকলে।এরপর জামাইষষ্ঠী শেষে বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির মূল দরজায় তালা ভেঙে জিনিসপত্র চুরি করে পালিয়েছে নিশিকুটুম্বেরা।এই ঘটনার পর পরিবারের সদস্যরা পাঁশকুড়া থানায় গিয়ে লিখিত অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *