গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর: আজ ৫ই জুন শুক্রবার বিশ্বপরিবেশ দিবস উপলক্ষে দূষণমুক্ত পরিবেশ রক্ষায় হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় হলদিয়ার প্রত্যেকটি কারখানায় বিভিন্ন ধরণের বৃক্ষ রোপনের কর্মসূচি গ্রহণ করা হয়।

    হলদিয়া উন্নয়ন পরিষদের সামনে দেশীয় নিমের চারা রোপন করে এই কর্মসূচির শুভ সূচনা করলেন রাজ‍্যের পরিবহন , সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্ধাধক তার বক্তব্যে বলেন -শিল্পায়ন ও নগরায়নের নেশায় মানুষ যে প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে তা যেমন আজ কাউকে বোঝানোর দরকার নেই তেমনি এই দূষণ থেকে বেরিয়ে আসতে হলে যে কযেটি বিষয়ে মানুষ কে যত্নবান হতে হবে তাও তিনি উল্লেখ করতে ভোলেননি।
      গাছ প্রকৃত পরিবেশ বান্ধব পর্যাপ্ত বনসৃজনে পরিবেশের অক্সিজেন, কার্বনডাই অক্সাইড প্রভৃতি জীবনদায়ী উপাদানগুলির ভার সাম‍্য রক্ষা পাবে। সম্পূর্ণ পলিথিন বর্জনের দিকে এগুতে হবে, পলিথিন ভূগর্ভস্থ জল সংকটের করান। রেন হার্ভেস্টিং এর মধ্য দিয়ে ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধির উদ্যোগী হতে হবে।আজ বিশ্ব পরিবেশ দিবসে আমাদের এই বিষয়ে যত্নবান হওয়ার শপথ নিতে হবে। কেবল বৃক্ষরোপণে এই সম‍স‍্যার সমাধান হবে না। এদিন বৃক্ষরোপন কর্মসূচিতে ফল, ঔষধি ও সমাজ ভিত্তি বনসৃজনের জন্য নির্দিষ্ট চারা বিতরণ হয় । সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্য বিধি মেনে কর্মসূচি পালিত হয়।ফলের চারা আম, কাঁঠাল , নারকেল,পেস্তা বাদাম, জলপাই , কামরাঙ্গা গাছ।কাঠের জন্য সমাজ ভিত্তিক বনসৃজনে- নিম,বকুল
      মেহগনি,কনকচাঁপা,নাগচাঁপা ,শাল  , বট, অশ্বত্থ প্রভৃতি গাছ।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *