গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর: আজ ৬ ই জুন শনিবার, রামনগরে আর কে ডিস্টিবিউটার্স ও এসিসি সিমেন্ট ট্রাস্টের যৌথ উদ্যোগে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে ত্রিপল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিপন্নদের হাতে ত্রিপল ও খাদ্য সামগ্রীর প‍্যাকেট তুলে দিয়ে এই কর্মসূচী উদ্বোধন করেন রামনগরের বিধায়ক অখিল গিরি।

    উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট সমাজসেবী সুপ্রকাশ গিরি, রামনগর -১পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র, সহ-সভাপতি নিতাই চরণ সার, জেলা পরিষদ সদস্যা সুরঞ্জনা মাইতি ও অশোক বিশাল ,আর কে ডিস্ট্রিবিউটার্সের কর্ণধার দীপক দাস এসিসি সিমেন্ট ট্রাস্টের পক্ষে কৌশিক সিংহ ও গৌতম দাস ,রামনগর থানার সেকেন্ড
      অফিসার শরীফ আলী খান, এলাহাবাদ ব্যাংকের রামনগর শাখার ম্যানেজার তাপস রঞ্জন প্রধান, ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির রামনগর শাখার সম্পাদক দ্বিজেন্দ্রনাথ গিরি, তালগাছড়ি-১ পঞ্চায়েতের সদস‍্যা পূর্বা দত্ত, রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পঙ্কজ মহাপাত্র ও সহ-সম্পাদক রবীন্দ্রনাথ সার, সমাজসেবী উত্তম গিরি ও সুধীর পাত্র প্রমুখ।
        সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এ দিনের কর্মসূচিতে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান আয়োজক সংস্থার পক্ষে আর কে ডিস্ট্রিবিউটার্সের কর্ণধার দীপক সার।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *